ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

reporter

প্রকাশিত: ০৯:৩২:১৯অপরাহ্ন , ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৩২:১৯অপরাহ্ন , ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি তার সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণ পৌঁছে দেন এবং বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা আলজেরিয়ার সরকার প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা জরুরি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদানি জানান, আলজেরিয়া বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং দেশটির জ্বালানি মন্ত্রী আগামী মার্চ মাসে ঢাকা সফর করবেন। এ সময় তিনি আরও জানান, আলজেরিয়া বাংলাদেশ থেকে টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য আমদানি করার পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আলজেরিয়ার কাছে বাংলাদেশের প্রার্থীতার জন্য সমর্থন কামনা করেন। তিনি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদের জন্য আলজেরিয়ার সহযোগিতা চান।

বাংলাদেশ ২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, যার ভোটগ্রহণ ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ২০২৮-৩০ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদের নির্বাচন ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এছাড়া, বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

reporter