ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান উপদেষ্টা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন

reporter

প্রকাশিত: ০৫:০০:৫০অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:০০:৫০অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস | ছবি- ভিডিও থেকে নেয়া ছবি

ছবি: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস | ছবি- ভিডিও থেকে নেয়া ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং পণ্য সরবরাহ শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার (৩০ ডিসেম্বর) এক ভিডিও কনফারেন্সে দেশের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং রমজানের সময়ে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের কাজ করার আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তারা এ সময় বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা তাদের কাছে আইনশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতে বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা বলেন, রমজানকে কেন্দ্র করে বিশেষভাবে বাজারমূল্য নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখতে হবে। শুধু বাজারমূল্য নয়, জিনিসপত্র আনা নেয়া আরও কীভাবে সহজ করা যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। তিনি আরও জানান, সরকারের গঠিত ১৫টি কমিশনের মধ্যে বেশ কয়েকটি শীঘ্রই তাদের রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দল এবং নাগরিকদের সঙ্গে আলোচনা শুরু হবে, যা দেশের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।

প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সচেতন থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পন্ন করা যায়। এ সময় তিনি আরও বলেন, এই প্রথমবারের মতো তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন এবং তাদের বক্তব্য ও মতামত সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, প্রধান উপদেষ্টা শীঘ্রই বাকি চার বিভাগের ৩৩টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

reporter