ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম সচিবালয় যাত্রা

reporter

প্রকাশিত: ০১:০৩:০১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০৩:০১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সচিবালয়ে পা রাখলেন। সচিবালয়ের ৬ নম্বর ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে এদিন প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

সচিবালয়ে পৌঁছানোর পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তাকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক অফিস কার্যক্রম।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এই সংশোধনীতে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দলগুলোর বিচার সুপারিশ করার ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংশোধনীর উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা বৈঠকে স্থান পায় বলে জানা গেছে।

সচিবালয়ে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয় এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দর্শনার্থীদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

প্রধান উপদেষ্টার এ সফর এবং বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নতুন গতির সূচনা হলো বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

reporter