ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

‘পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব’—নাহিদ ইসলাম

reporter

প্রকাশিত: ০৬:২২:৩০অপরাহ্ন , ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৬:২২:৩০অপরাহ্ন , ১৩ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বারবার হামলা প্রমাণ করছে, তাঁকে টার্গেট করে রাজনৈতিক ষড়যন্ত্র চালানো হচ্ছে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে বিরোধী রাজনৈতিক শক্তির সবাই এমন হামলার শিকার হতে পারে।

শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি লিখেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে পূর্ব পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর ওপর হামলা ও অপদস্ত করার চেষ্টা চালানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, এসব হামলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টদের ভূমিকা রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “বারবার মাহফুজ আলমের ওপর হামলা প্রমাণ করছে যে, পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করছে।” তিনি আরও দাবি করেন, মাহফুজ আলমকে লক্ষ্য করে বারবার হামলার ঘটনাকে যারা মৌন সম্মতিতে মেনে নিচ্ছে, তারাও ভবিষ্যতে ভুগতে বাধ্য হবে।

ফ্যাসিবাদের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম মন্তব্য করেন, “ফ্যাসিবাদ সবসময় বিভাজনের রাজনীতি করে। অথচ মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক ও দায়বদ্ধ রাজনীতির কথা বলেছেন। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। বরং আমরা দেখছি ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন গ্রুপ প্রতিশোধ ও প্রতিক্রিয়াশীল রাজনীতি শুরু করেছে, যা শেষ পর্যন্ত ফ্যাসিবাদকেই ফিরিয়ে আনবে।” তাঁর মতে, সময় প্রমাণ করবে মাহফুজ আলম সঠিক ছিলেন, যদি তিনি ততদিন বেঁচে থাকার সুযোগ পান।

পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তাঁর অভিযোগ, মাহফুজ আলমের ওপর বারবার হামলা হলেও কখনো কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো স্ট্রং বার্তাও দেওয়া হয়নি। নাহিদ ইসলাম লিখেছেন, “কোনো উপদেষ্টা কিংবা প্রেস সচিব একবারও মন্তব্য করেননি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এখন তাঁকে যথেচ্ছা ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, এসব কর্মকাণ্ড তাঁরা মনে রাখবেন এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া আন্দোলন ও এর নেতৃস্থানীয়দের এভাবে আক্রমণ এবং উপেক্ষা করা শুধু গণতন্ত্রকে বিপদে ফেলছে না, বরং দেশের ভবিষ্যতের জন্যও অশনি সংকেত বয়ে আনছে।

লন্ডনে সংঘটিত সাম্প্রতিক এই হামলার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে সরকার ও উপদেষ্টাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে নিরাপত্তাহীনতা আরও তীব্র হচ্ছে। নাহিদ ইসলামের মতে, এই ধারাবাহিক আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়া, যার লক্ষ্য হলো ভিন্নমতের কণ্ঠরোধ করা।

তিনি আবারও সতর্ক করে বলেন, “আজ মাহফুজ আলম টার্গেট, কাল আমরা প্রত্যেকেই হব। এ সত্য থেকে কেউ পালাতে পারবে না।” 

reporter