ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

reporter

প্রকাশিত: ১০:৪৩:০৬অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ১০:৪৩:০৬অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারত জবাবে ৪৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ম্যাচ জিতে নেয়।

অস্ট্রেলিয়ার ইনিংসে অধিনায়ক স্টিভ স্মিথ ৯৬ বলে ৬টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেন। অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬১ রান করে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩ উইকেট নেন, রবিন্দ্র জাদেজা ও বরুন চক্রবর্তী ২টি করে উইকেট লাভ করেন।

টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানে দুই ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে স্রেয়াশ আইয়ারের সঙ্গে ১১১ বলে ৯১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। স্রেয়াশ আইয়ার ৬২ বলে ৪৫ রান করেন। এরপর বিরাট কোহলির সঙ্গে ৫২ বলে ৪৪ রানের জুটি গড়ে দলের স্কোর এগিয়ে নেন অক্ষর প্যাটেল। তিনি ৩০ বলে এক চার ও এক ছক্কায় ২৭ রান করেন।

পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৪৬ বলে ৪৭ রানের জুটি গড়ে সেঞ্চুরির কাছাকাছি চলে যান বিরাট কোহলি। তবে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। ৯৮ বলে ৫টি চারের সাহায্যে ৮৪ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান কোহলি।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়া ২৪ বলে এক চার ও তিন ছক্কায় ২৮ রান করেন। তবে জয় নিশ্চিত করার ৬ রান আগেই আউট হন তিনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ম্যাক্সওয়েলের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। তিনি ৩৪ বলে দুই চার ও দুই ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে পঞ্চমবারের মতো ফাইনালে উঠলো ভারত। এর আগে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শিরোপা জিতে তারা। তবে ২০০০ ও ২০১৭ সালে ফাইনালে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এবারের ফাইনালে কে মুখোমুখি হবে ভারত, তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে।

reporter