ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

অপারেশন "ডেভিল হান্ট' চলাকালীন সাংবাদিকদের জন্য কিছু জরুরী নির্দেশনা।

reporter

প্রকাশিত: ০৭:২১:৪৪অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:২১:৪৪অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন "ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে।

এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনা গুলো কঠোরভাবে অনুসরণ করা অতি জরুরী। * প্রেস আইডি কার্ডঃ সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন ও দৃশ্যমান স্থানে ধারণ করুন।

প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।

চিহ্নিত গাড়ি ব্যবহারঃ সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে 'PRESS' লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন।

রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে "PRESS" সাইন প্রদর্শন নিশ্চিত করুন।

* ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলাঃ যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন। সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃ সরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।

যথাযথ পরিচয় ও আচরণঃ সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন ও প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না। জরুরি যোগাযোগঃ যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।

* ব্যক্তিগত নিরাপত্তাঃ সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান। আপনাদের নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন ও নিরাপদে থাকুন।

নজরুল ইসলাম

-বার্তা’ সম্পাদক

reporter