ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঐক্যের পথ থেকে সরে যাব না: নাহিদ ইসলাম

reporter

প্রকাশিত: ০৯:৫৭:২২অপরাহ্ন , ১১ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৫৭:২২অপরাহ্ন , ১১ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল ঐক্যের পথ থেকে কখনোই সরে যাবে না। তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো জরুরি। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। তার দল এনসিপি একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান। তিনি বলেন, "নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশবিরোধী শক্তিগুলো এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার।"

এনসিপি আহ্বায়ক আরও বলেন, "আমরা ঐক্যের পথ থেকে কখনোই সরে যাব না। আমাদের লক্ষ্য হলো একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করা।" তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, "আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব। আমাদের রাজনৈতিক লক্ষ্য আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী পক্ষে রয়েছি।"

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। তিনি বলেন, "নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি ও টেন্ডারবাজিরও স্থান হবে

reporter