ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নূরুল হুদা ইস্যুতে বিএনপির অবস্থান: মব সংস্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

reporter

প্রকাশিত: ০৭:৩৯:৩৬অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

আপডেট: ০৭:৩৯:৩৬অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঘটনায় দলের কেউ জড়িত থাকলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা সালাহউদ্দিন আহমদের

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ঘটনার বিষয়ে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্তসাপেক্ষে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে এক বক্তব্যে তিনি বলেন, বিএনপি মব সংস্কৃতিতে বিশ্বাস করে না এবং দলটি সবসময় আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, আমরা চাই দেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হোক এবং আদালতের রায় যথাযথভাবে কার্যকর হোক।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার ও বিচার প্রক্রিয়া আইনগতভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে—এটাই বিএনপির প্রত্যাশা বলে জানান সালাহউদ্দিন আহমদ। তবে তার প্রতি যে অবমাননাকর আচরণ করা হয়েছে, তা বিএনপি সমর্থন করে না এবং এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যদি দলের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে। এটি বিএনপির দৃঢ় অবস্থান।

reporter