ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নতুন তিন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দপ্তর পেলেন, শপথে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়াল ২৪

reporter

প্রকাশিত: ১০:৪৬:৪৩অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৬:৪৩অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলমের শপথগ্রহণ, বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিন উপদেষ্টা। তারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এ নিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। নতুন উপদেষ্টাদের শপথের পর দপ্তর পুনর্বণ্টন করা হয়, যেখানে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

reporter