ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশের প্রস্তুতিতে

reporter

প্রকাশিত: ০৮:৫৩:৩৪অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫৩:৩৪অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন এই দলের নাম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। এই দলে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে, যেখানে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে মুখ্য সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও বিভিন্ন পদে নেতৃত্ব চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে এখনো নেতৃত্ব চূড়ান্ত হয়নি।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হবে। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

reporter