ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: শাহজাহান চৌধুরী

reporter

প্রকাশিত: ০৩:২৭:৪২অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:২৭:৪২অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর: নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যুদ্ধ এখনো শুরু হয়নি, তবে নতুন বাংলাদেশের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত দেশ গঠনের জন্য কাজ করছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আয়োজিত রুকন শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, দেশের জনগণ যারাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আগামীদিনের বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক। দেশের মানুষ একটি ইসলামী সরকার চায় এবং সেই লক্ষ্য অর্জনে জনগণকে মহাআন্দোলনে একতাবদ্ধ ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা নতুন বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

reporter