ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নরসিংদীর পলাশে ভূমিকম্পে মাটির ঘরধসে বৃদ্ধের মৃত্যু

reporter

প্রকাশিত: ১১:৫৮:১১পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৮:১১পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে নিহত কাজম আলী ভূঁইয়ার বাড়ি।

ছবি: নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে নিহত কাজম আলী ভূঁইয়ার বাড়ি।

নরসিংদীর পলাশ উপজেলায় ভূমিকম্পের সময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে কাজম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভূমিকম্প শুরু হলে বাড়ির মাটির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নাতি-নাতনিদের সঙ্গে গল্প করছিলেন তিনি। নাতি–নাতনিরা দ্রুত সরে যেতে পারলেও বয়সের কারণে তিনি আর বের হতে পারেননি। মুহূর্তেই দেয়াল ধসে পড়ে তাঁর ওপর।

নিহতের ছেলে সজল ভূঁইয়া জানান, সকালে বাবা লাঠিতে ভর দিয়ে এলাকা ঘুরে এসে মাটির ঘরের দরজায় বসেছিলেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে নাতি–নাতনিরা পালিয়ে গেলেও বাবা উঠতে পারলেও বের হওয়ার সুযোগ পাননি। দেয়াল ভেঙে তাঁর ওপর পড়ে মাথা থেকে পা পর্যন্ত গুরুতর আঘাত লাগে।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসকের পরামর্শে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে জরুরি বিভাগের ফটকের সামনে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে মনির হোসেন ভূঁইয়া বলেন, “হাসপাতালে নেওয়ার সময়ও বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন।”

শুক্রবার বাদ মাগরিব মালিতা গ্রামের মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

reporter