ছবি: ছবি: সংগৃহীত
reporter
শিরোনাম:
ছবি: ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে অন্তত ১১ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার পূর্ব-দক্ষিণ কোণের বেলকনির ঢালাই চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢালাই শুরুর কিছু সময় পরই কাঠামোটি দুর্বলভাবে কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই ছাদটি ভেঙে পড়ে যায়। এতে করে ঢালাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা নিচে পড়ে যান এবং তাদের কোমর, হাঁটু ও পিঠে আঘাত লাগে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
একজন শ্রমিক জানান, দুপুরে ঢালাইয়ের কাজ শুরু হয় এবং খাবার বিরতির পর বিকেলে আবার কাজ শুরু করা হয়। তখন হঠাৎ একটি শব্দ হয় এবং পরক্ষণেই ছাদ ধসে পড়ে, ফলে শ্রমিকরা নিচে পড়ে যান।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, ঢালাই কাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের রড এবং অন্যান্য উপকরণ। অনেক স্থানে রডে জোড়াতালি দেওয়া হয়েছে, লোহার খুঁটির পরিবর্তে ব্যবহৃত হয়েছে বাঁশের খুঁটি এবং পাটের সুতো দিয়ে বাঁধার মতো ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে। এসব কারণে পুরো নির্মাণ কাজের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পগুলোর প্রতিটিতে একজন করে সাইট ইঞ্জিনিয়ার থাকার কথা থাকলেও, এতবড় একটি অনিয়ম কীভাবে ঘটলো, তা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি জানার জন্য একাধিকবার প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বলে জানান।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, ছাদ ধসের ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং ইতোমধ্যে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, ভবন নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই-কে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এই দশতলা ছাত্র হল ভবনের নির্মাণ কাজ পরিচালনা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই।
reporter

0

0
বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার
যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি
স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার
জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প
এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালে মাছের চাষ ও খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে : ত্রাণমন্ত্রী
দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন