ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নেপালে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ৫

reporter

প্রকাশিত: ০৬:০৫:১৯অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:০৫:১৯অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

নেপালের পশ্চিমাঞ্চলে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গভীর খাদে পড়ে আটজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে দারচুলা জেলায় এই দুর্ঘটনা ঘটে।

গাড়িটিতে মোট ১৩ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় ভোর ৪টার দিকে দারচুলা জেলার একটি মহাসড়ক থেকে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

জেলা পুলিশের মুখপাত্র ছত্র বাহাদুর রাওয়াত জানিয়েছেন, ‘মল্লিকার্জুন মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীরা ওই গাড়িতে ফিরছিলেন।’

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেপালের পার্বত্য এলাকায় এটি গত আট দিনে চতুর্থ ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন, পার্বত্য রাস্তাগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা এবং যানবাহনের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এই দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ।

reporter