ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

নেপাল থেকে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দল

reporter

প্রকাশিত: ০৭:৫৬:৪১অপরাহ্ন , ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৭:৫৬:৪১অপরাহ্ন , ১১ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টা ৩৬ মিনিটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছান। একই ফ্লাইটে নেপালে থাকা বাংলাদেশি গণমাধ্যমকর্মীরাও দেশে ফিরেছেন।

বুধবার কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে দলটি স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বেলা ২টা ৫৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ঢাকায় আগমন ঘটে।

এর আগে, নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গত মঙ্গলবার শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেন, দুই দিনের সহিংসতায় কিছু হতাহতের ঘটনাও ঘটে।

বিমানবন্দর খুলে গেলেও বুধবার রাতে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে আজ নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন ফুটবলাররা।

reporter