ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

নাটোরে রুহুল কবির রিজভী: নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে

reporter

প্রকাশিত: ০৫:০৬:৩৫অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:০৬:৩৫অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি আশা করে যে, বর্তমান নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী নির্বাচন কমিশনগুলো প্রধানমন্ত্রীর পক্ষে কাজ করত এবং আওয়ামী লীগ সরকারের তাবেদার হিসেবে নির্বাচন পরিচালনা করত।

রিজভী আরো বলেন, "পতিত স্বৈরাচার সরকারের সহযোগী যারা ছিল, শেখ হাসিনা তাদেরকেই নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। কিন্তু আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে এবং জনগণের আস্থা অর্জন করবে।" তিনি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এছাড়া, রিজভী দলের শৃঙ্খলা বিষয়ে কথা বলেন। তিনি জানান, ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ভাঙিয়ে বা সরাসরি অপরাধে লিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত ৮০০ নেতাকর্মীকে দল এবং পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, "যারা আইন নিজের হাতে তুলে নিবে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।"

রিজভী নাটোরের বনপাড়া কালিকাপুর এলাকায় গত ২২ নভেম্বর আওয়ামী লীগ কর্মী উজ্জলকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা মারধরের ঘটনারও নিন্দা জানান। তিনি উজ্জলের বাড়ি পরিদর্শন করেন এবং স্থানীয় থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুল ইসলামসহ নাটোর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

reporter