ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যু

reporter

প্রকাশিত: ০২:৩৮:৫৯অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৩৮:৫৯অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবরটি তনি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক পেজে তনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়। স্বামীর অসুস্থতার বিষয়ে সামাজিক মাধ্যমে তনি আগেই জানিয়েছিলেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, “জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে এসেছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।”

তনির স্বামীর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং ঘনিষ্ঠরা এ কঠিন সময়ে তনির পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

reporter