ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

নারী ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার আহ্বান সাবিনার

reporter

প্রকাশিত: ১১:৩৬:৩৯অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৬:৩৯অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

ওয়ালটনের ফ্রিজ উপহার পেলেন সাফজয়ীরা | ছবি: বাফুফে

ছবি: ওয়ালটনের ফ্রিজ উপহার পেলেন সাফজয়ীরা | ছবি: বাফুফে

‘সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে। তবে যদি পৃষ্ঠপোষকেরা নারী দলের ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা যেমন উপকৃত হব, তেমনি উপকৃত হবে দেশের ফুটবল।’—এভাবেই আশা ব্যক্ত করেছেন সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

আজ রোববার ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই সংবর্ধনায় সাবিনা ফুটবলারদের ভবিষ্যৎ উন্নয়নে ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘যদি করপোরেট পৃষ্ঠপোষকরা ব্যক্তিগতভাবে আমাদের ফুটবলারদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন, তা দেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, ‘আগামী বছর মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের পরিকল্পনা চলছে। আশা করি, দেশের শীর্ষ ক্লাবগুলো মেয়েদের প্রিমিয়ার লিগকে আরও জমজমাট করতে এগিয়ে আসবে।’

সাফজয়ী দলের প্রধান কোচ পিটার বাটলার এই সাফল্যের জন্য নারী ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘ফর্ম সাময়িক, কিন্তু দক্ষতা চিরস্থায়ী। মেয়েরা এই সাফল্য ধরে রাখার জন্য অনুপ্রাণিত হবে। তবে তাদের মনে রাখতে হবে, একটি ফ্রিজ বা অন্য কোনো উপহার আপনি বাজার থেকে কিনতে পারবেন, কিন্তু সততা, নম্রতা, কিংবা শ্রদ্ধা বাজারে পাওয়া যায় না। তাই সবাইকে মাটিতে পা রেখে এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নারী ফুটবল দলের জন্য এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সংবর্ধিত করে। এছাড়া বিভিন্ন করপোরেট হাউস থেকে ফুটবল তারকাদের জন্য উপহার ও সম্মাননা আসছে।

সাফজয়ী দলের এমন সাফল্য দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে দলনেত্রী সাবিনার আহ্বান, দীর্ঘমেয়াদি উন্নতির জন্য প্রয়োজন ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার।

reporter