ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা

reporter

প্রকাশিত: ০৯:০৫:২৪অপরাহ্ন , ২৮ মার্চ ২০২৫

আপডেট: ০৯:০৫:২৪অপরাহ্ন , ২৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে শতাধিক প্রাণহানির শঙ্কা মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি বার্মিজ সার্ভিসকে মান্দালয় অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি। তিনি বলেন, মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, আমরা এখন শুধু এটুকুই বলতে পারি। কারণ উদ্ধার অভিযান চলছে। হতাহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে এটি অন্তত শতাধিক। এদিকে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানীতে ব্যাংককেও। থাইল্যান্ডের বেশ কয়েকটি ভবন ধ্বসে গেছে। কম্পনের তীব্রতায় ব্যাংককের নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ভবনসহ বিভিন্নস্থানে অন্তত ৭০ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেইপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয় আশপাশের অঞ্চলে।

reporter