ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মেহেরপুর সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

reporter

প্রকাশিত: ০২:৫৬:১২অপরাহ্ন , ১৭ মে ২০২৫

আপডেট: ০২:৫৬:১২অপরাহ্ন , ১৭ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী, জনগণের শেষ আস্থার জায়গা। গত ৫ই জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের প্রতিটি জেলাতে অবস্থান করে বাংলাদেশ সেনাবাহিনী। প্রচলিত ধারাবাহিকতাই ভারত বর্ডারের সীমানা ঘেঁষেই বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরেও একটি অস্থায়ী ক্যাম্প গঠন করে। কুড়িয়ে নেয় মেহেরবাসীর হৃদয়ের ভালোবাসা। সাহসী অভিযান ক্রমাগতই অব্যাহত রাখে মেহরপুরের প্রতিটি গ্রাম গঞ্জে। তারই ধারাবাহিকতায় গত ১৬ই মে ২০২৫ তারিখে রাতে আনুমানিক ২৩৩০ ঘটিকায়, মেহেরপুর সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্য পায় যে চোরাচালানকারীদের একটি দল তাদের অস্ত্র রাধাকান্তপুর কবরস্থান, বুড়িপোতা ইউনিয়ন, মেহেরপুর সদর উপজেলায় লুকিয়ে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে ১টি টহল দল উক্ত স্থানে ০০১৫-০১০০ ঘটিকা, ১৬ মে ২০২৫ পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো চোরাচালানকারী পাওয়া যায়নি। এলাকাটি ভালোভাবে তল্লাশি চালানোর পর ১টি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮ টি ১২ গেজ ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা এখনও সম্ভব হয়নি। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

reporter