ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুশোভন বাছাড়

reporter

প্রকাশিত: ০৬:৫৫:৩০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৫৫:৩০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেছেন সুশোভন বাছাড়।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুশোভন বাছাড় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছেন। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। তবে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য বরাদ্দ আসন সংখ্যা কোটাসহ মোট ৫ হাজার ৩৮০টি। ফলে প্রতিটি আসনের জন্য প্রায় ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

reporter