ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

‘মার্চ ফর ইউনিটি’তে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

reporter

প্রকাশিত: ১২:৫০:২৮অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৫০:২৮অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ছবি: কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ শুরু হয়, আর রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

শহীদ মিনারে উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী শপথের মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। এ কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে বিতর্কের জেরে রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৩টায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

reporter