ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলায় কারাগারে ইনু

reporter

প্রকাশিত: ১০:০০:১৮অপরাহ্ন , ০৯ মার্চ ২০২৫

আপডেট: ১০:০০:১৮অপরাহ্ন , ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ৬ বছর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে ইনুকে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

জানা যায়, ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ মোট ৪৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম নিশ্চিত করেন, ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। এরপর কড়া পুলিশি পাহারায় ইনুকে কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলাটির প্রেক্ষাপট হলো, ২০১৮ সালে কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলাটি দায়ের করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইনুকে কারাগারে প্রেরণের আদেশ মামলাটির নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে।

reporter