ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

লাইভে ‘জুবায়েরপন্থী’ শব্দ বলায় সাংবাদিকদের ওপর হামলা, ৬ জন আহত

reporter

প্রকাশিত: ০৯:১৭:০৯অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৭:০৯অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৪

ডিবিসি নিউজের সাংবাদিককে মারধর করছেন ‘জুবায়েরপন্থীরা’।

ছবি: ডিবিসি নিউজের সাংবাদিককে মারধর করছেন ‘জুবায়েরপন্থীরা’।

টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে ডিবিসি নিউজের লাইভ সম্প্রচারের সময় ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জানা যায়, ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও তাদের কার্যক্রম বন্ধ করার দাবিতে স্মারকলিপি দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানোর উদ্দেশ্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুবায়েরপন্থীরা। লাইভ সম্প্রচারের সময় রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা চালায় তাদের অনুসারীরা। অন্য সাংবাদিকরা সোহেলকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডিনিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হন। আহত সাংবাদিকরা বলেন, তারা হতভম্ব, এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

এ ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে জুবায়েরপন্থী মুরুব্বি মুফতি আব্দুর রহমান বিষয়টি ভুল বুঝাবুঝি বলে মন্তব্য করেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মীমাংসা হয়েছে বলে জানান।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. তানভীন হোসেনকে ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

reporter