ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

reporter

প্রকাশিত: ০৯:১৬:০৯অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১৬:০৯অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।’

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলা শাখা রাত ৮টায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে। একই দাবিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও রাত ৮টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

ক্যাম্পাসের ছাত্ররা জানান, বেশ কিছুদিন ধরে কুয়েটে ছাত্রদল কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছিল, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে আজ তারা বিক্ষোভ মিছিল বের করেন।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন—‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’। তারা ক্যাম্পাসের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশের আয়োজন করেন।

সমাবেশের সময় ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষ ক্যাম্পাস ছাড়িয়ে কুয়েট সংলগ্ন সড়কেও ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

reporter