ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ক্ষমতায় গেলে ঘরে ঘরে খাবার পৌঁছাবে জামায়াত: মুহাম্মদ শাহজাহান

reporter

প্রকাশিত: ০৮:২৩:১৮অপরাহ্ন , ০২ জুলাই ২০২৫

আপডেট: ০৮:২৩:১৮অপরাহ্ন , ০২ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য, শহীদ চত্বর ঘোষণার দাবি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়তে চায় না, যেখানে মানুষকে খাবারের জন্য লাইনে দাঁড়াতে হয়। তিনি বলেন, “আজ যারা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছেন, তাদের দেখে আমাদের লজ্জা হচ্ছে। আমরা একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে চাই। জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।”

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার উদ্যোগে আয়োজিত দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই আয়োজনটি ছিল জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের সম্মানে উৎসর্গিত।

মুহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব একটি পরাধীন বাংলাদেশকে স্বাধীনতার পথে পরিচালিত করেছিল। শহীদের রক্ত শুধু ইতিহাস নয়, তা ভবিষ্যতের পথনির্দেশক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি গত বছরের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “মুরাদপুর চত্বরে ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে হত্যা করা হয়েছে। তারা ছিল এই দেশের সত্যিকারের শহীদ।”

তিনি আরও বলেন, “এই শহীদদের স্মরণে মুরাদপুর চত্বরকে শহীদ চত্বর ঘোষণা করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করুন এবং শহীদ চত্বরের স্বীকৃতি দিন।”

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও বর্তমান সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দমন-পীড়ন এবং দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতির বিষয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত, এবং জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে।

আয়োজনে এলাকার শতাধিক দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বক্তারা এই ধরনের কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

reporter