ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

কমেছে অটোগ্যাসের দাম

reporter

প্রকাশিত: ১০:২৬:৫১অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৬:৫১অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের (এলপিজি) দাম কমেছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্কের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জানুয়ারি বিইআরসির একটি আদেশে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সমন্বয়ে প্রতি লিটারে ৪২ পয়সা কমিয়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।

বিইআরসির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।" এতে জানানো হয়, পূর্ব নির্ধারিত ৬৭ টাকা ২৭ পয়সার মধ্যে ৪ টাকা ৪১ পয়সা ছিল ভ্যাট। নতুন দামে ভ্যাটসহ অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা ১৪ পয়সা। এর ওপর ৭.৫ শতাংশ হারে মূসক যোগ করে ৩ টাকা ৯৯ পয়সা ধরা হয়েছে। সে হিসেবে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের চূড়ান্ত মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।

এই পরিবর্তনের ফলে ভোক্তারা সামান্য হলেও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

reporter