ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

কিছু বহুরূপী রাজনৈতিক দল শহীদদের স্বপ্নের বিপরীতে অবস্থান নিয়েছে: মজনু

reporter

প্রকাশিত: ০৯:৩৭:৪৯অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৩৭:৪৯অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সংগ্রাম হয়েছিল, তা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। যেখানে জনগণ ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচন করবে। কিন্তু কিছু রাজনৈতিক দলের অবস্থান আজ শহীদদের স্বপ্নের বিপরীতে চলে গেছে।

বৃহস্পতিবার বিকেলে ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা বিএনপি আয়োজিত 'রাষ্ট্র কাঠামো মেরামত ও জনসম্পৃক্তি' শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে আলোচনা হয়।

মজনু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হঠকারী সিদ্ধান্ত ও নেতিবাচক রাজনীতির কারণে শহীদদের আত্মত্যাগ বৃথা যায়, তাহলে বাংলাদেশ তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে ৩১ দফার বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

কর্মশালাটি সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খাঁন টিপু, ফরহাদ হোসেন, দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সভাপতি জহিরউদ্দীন তুহিন, দক্ষিণ শ্রমিকদল আহ্বায়ক সুমন ভূঁইয়া, দক্ষিণ কৃষকদলের সভাপতি হাজী কামাল হোসেন, দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আক্তারসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার বিনা ভোটে ক্ষমতায় থেকে গত দেড় যুগে দেশের সব প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৬০টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা উপস্থাপন করেছেন। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ফ্যাসিবাদকে সমর্থন দেবে, তাদেরও প্রতিহত করা হবে।

reporter