ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

খিলক্ষেতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ব্যক্তির মৃত্যু

reporter

প্রকাশিত: ০৭:৫৪:৫৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৪:৫৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনা

ছবি: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনা, নিহত ব্যক্তি মিরপুরের বাসিন্দা

রাজধানীর ব্যস্ততম সড়ক খিলক্ষেতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আলী আসাদ (৪৮), তিনি মিরপুর শাহ আলী এলাকায় বসবাস করতেন। আজ শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ার কারণেই আলী আসাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক আশিকুর রহমান আরও জানান, মোটরসাইকেল চালানোর সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলেও মনে করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


reporter