ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জয় না পেলেও বাংলাদেশ পাচ্ছে ৩.২০ কোটি টাকা

reporter

প্রকাশিত: ০৮:১৯:২৯অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৯:২৯অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিলেও বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই দলটি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে মোটা অঙ্কের অর্থ আয় করছে।

বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ ফি হিসেবে অর্থ পাচ্ছে। এছাড়া ৮ দলের মধ্যে অষ্টম স্থানে থাকলেও আর্থিক পুরস্কার নিশ্চিত রয়েছে। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া অংশগ্রহণ ফি হিসেবে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার, যা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। সব মিলিয়ে বাংলাদেশ দলের আয় দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।

এই অর্থের পরিমাণ আরও বাড়তে পারে যদি বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় পায়। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য আইসিসি নির্ধারিত প্রাইজমানি ৩৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা। যদি ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ জয় পায়, তাহলে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ দল ৪১ লাখ টাকা বেশি আয় করবে।

এদিকে, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ২৭ কোটি টাকারও বেশি পুরস্কার। রানার্সআপ দল পাবে এর প্রায় অর্ধেক পরিমাণ অর্থ পুরস্কার।

reporter