ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না: আসিফ মাহমুদ

reporter

প্রকাশিত: ১০:৫৯:৫১অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৯:৫১অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা কখনোই সহ্য করা হবে না। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলতে পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না। তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এ বিষয়ে চুপ থাকা যায় না।

তিনি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। এটাকে বিকৃত করার কোনো সুযোগ দেওয়া হবে না। আসিফ মাহমুদের এই বক্তব্য ইতিহাসের সত্যতা রক্ষায় তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।

reporter