ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বেসরকারি উদ্যোগ: প্রেস সচিব

reporter

প্রকাশিত: ০৫:৪৭:১০অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৪৭:১০অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

আজ রবিবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওতায় প্রকাশিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ একান্তই একটি বেসরকারি উদ্যোগ। সরকারের সঙ্গে এ ঘোষণাপত্রের কোনও ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। এটাতে সরকারের কোনও ধরনের সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা না আসে, ততক্ষণ আমাদের কাছে বিষয়টি অস্পষ্ট।”

সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন, “সরকার এ ধরনের বেসরকারি উদ্যোগকে সমর্থন বা বিরোধিতা করার প্রশ্নে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। তবে জনগণের মধ্যে বিভ্রান্তি এড়ানোর জন্য আমরা এই ব্যাখ্যা প্রদান করছি যে, সরকার এর সঙ্গে কোনওভাবেই জড়িত নয়।”

এদিকে সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। তিনি বলেন, “তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে আমরা আলামত দেশের বাইরেও পাঠাব। এটি একটি স্পর্শকাতর ঘটনা, এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।”

সংবাদ সম্মেলনের শেষাংশে প্রেস সচিব দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার জনগণের স্বার্থে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছে। যেকোনো প্রকার অপপ্রচার রুখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা চাই জনগণও যে কোনও ইস্যুতে সচেতন থাকুক এবং বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুক।”

প্রেস সচিবের বক্তব্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে চলমান আলোচনা আরও পরিস্কার হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

reporter