ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

জনগণের মতামত উপেক্ষা করে বাজেট দিয়েছে সরকার: বিএনপি

reporter

প্রকাশিত: ০৭:২১:২১অপরাহ্ন , ০৪ জুন ২০২৫

আপডেট: ০৭:২১:২১অপরাহ্ন , ০৪ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সংসদ ও গণতন্ত্রহীন অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ আমীর খসরুর


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় জনগণের মতামত কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করেনি। তিনি এই বাজেটকে গতানুগতিক ও জনবিচ্ছিন্ন হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (৪ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

আমীর খসরু বলেন, দেশে বর্তমানে কোনো কার্যকর সংসদ বা গণতান্ত্রিক সরকার নেই। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল জনগণের মতামত এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বাজেট প্রণয়ন করা। কিন্তু সরকার তা না করে একতরফাভাবে বাজেট ঘোষণা করেছে, যা বাস্তবতা ও জনগণের চাহিদা থেকে অনেক দূরে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, বাজেট ঘোষণায় নতুন কোনো চিন্তা বা পন্থার প্রতিফলন ঘটেনি। সরকারের পক্ষ থেকে একটি গতানুগতিক এবং পুরনো ছকে তৈরি বাজেট পেশ করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত নয় বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষাক্ষেত্রে আরোপিত কর প্রসঙ্গে আমীর খসরু বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং এই খাতে কর আরোপের কোনো যুক্তি নেই। বরং এটি জনগণের উপর আর্থিক বোঝা বাড়াবে। তিনি জানান, বিএনপি ভবিষ্যতে সরকারে এলে শিক্ষার ওপর আরোপিত সব ধরনের কর বাতিল করা হবে।

বাজেট প্রসঙ্গে আরও বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ অর্থনৈতিক বাস্তবতায় ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করে একটি বিকল্প দৃষ্টিভঙ্গির বাজেট উপস্থাপন করার সুযোগ ছিল। কিন্তু সরকার সে পথে না গিয়ে সাধারণ জনগণের প্রতি দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে বিএনপি নেতারা সরকারের বাজেট প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, এই বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর অবদান রাখতে পারবে না। পাশাপাশি তারা গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানান।

reporter