ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান

reporter

প্রকাশিত: ০৮:১৩:০০অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৩:০০অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে। জনগণের বিপক্ষে অবস্থান নিলে কী ঘটতে পারে, তার উদাহরণ ওই দিনই প্রমাণিত হয়েছিল। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার এবং তাদের আস্থা অর্জন করার নির্দেশ দেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দাবি করেন, বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে চাইছে, কিন্তু যারা এই আস্থা নষ্ট করতে চায়, তারা কোনো ছাড় পাবে না। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের সমর্থন ছাড়া সফল হতে পারে না। বিএনপি জনপ্রিয় কি না, সে সিদ্ধান্ত জনগণই নেবে। তাই জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে নিতে হবে। তিনি আরো বলেন, একা কারো পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই ধৈর্য ধরে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে দলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেই বিএনপি সম্পর্ক রাখবে না। জনগণের আস্থা যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম বা বর্ণের পার্থক্যকে গুরুত্ব না দিয়ে তারেক রহমান বলেন, “ধর্ম কোনো পরিচয় নয়, আমরা সবাই বাঙালি। বাংলাদেশে মুসলমানদের জন্য যে আইন, হিন্দু সম্প্রদায়ের জন্যও একই আইন।”

তিনি বিএনপির ৩১ দফা বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হবে, যা দেশ ও জাতির সমঅধিকার প্রতিষ্ঠা করবে।”

কর্মশালায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কাজী আলাউদ্দীন, এবং ডা. শহিদুল আলম ছাড়াও ঢাকা থেকে আগত বিএনপির উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকর রহমান রুমন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার বানু, মাহবুবা হাবিবা, বজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল কর্মশালায় অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।

reporter