ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

"জাজিরায় নিষিদ্ধ হিজবুত তাওহীদের চার নারী সদস্য আটক"

reporter

প্রকাশিত: ১০:২৯:৫৬অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

আপডেট: ১০:২৯:৫৬অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা, ২০ মার্চ: শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের চার নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত নারী সদস্যরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রী মিতু আক্তার (২৫), মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান (১৮), পশ্চিম সোনামুখি এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার (১৯) এবং নড়িয়া উপজেলার নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০)।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজির হাট এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের লিফলেট ও বই বিতরণ করছিলেন ওই নারীরা। স্থানীয়রা বিষয়টি নজরে আনার পর তাদের বাধা দেয় এবং আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে নারীদের থানায় নিয়ে আসে।

স্থানীয় মাহবুবুর রহমান জিয়া বলেন, "ওই নারীরা নিষিদ্ধ সংগঠনের বই ও লিফলেট বিক্রি করছিলেন, যা আইনত নিষিদ্ধ। সাধারণ মানুষ তাদের আটক করে আমাকে খবর দেয়। আমি পুলিশকে অবহিত করলে তারা এসে নারীদের গ্রেপ্তার করে।"

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, "নিষিদ্ধ সংগঠনের চার নারী সদস্যকে থানায় আনা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে

reporter