ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

reporter

প্রকাশিত: ০৯:৩৬:১২অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৬:১২অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল শুক্রবার থেকে টানা ৯ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানিয়েছেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটির জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীরা চেকপোস্ট ব্যবহার করে পারাপার করতে পারবেন। সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

reporter