ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

হাসনাত আব্দুল্লাহর লাইভে আসা এবং আওয়ামী লীগের উদ্দেশে তার আহ্বান

reporter

প্রকাশিত: ০১:২৭:২৪অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:২৭:২৪অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

ছবি: লাইভ ভিডিও থেকে নেওয়া

ছবি: ছবি: লাইভ ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ১০ নভেম্বর - শহীদ নূর হোসেন দিবসে “অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার” দাবিতে আজ রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও উত্তেজনা।

রবিবার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। তবে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সকাল ১০টা ৩০ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, "প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামুন। আপনাদের সাথে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের মানুষও আপনাদের একবার দেখতে চায়। আপনারা কোথায়?"

আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে অবস্থান নিয়েও সমালোচনা করে হাসনাত বলেন, "আপনারা বলছেন, আপনাদের সাথে জনগণ আছে। যদি তাই হয়, তবে নেত্রী কেন বিদেশে? আপনারা সবাই পালালেন কেন? দেশের জনগণ যদি আপনাদের পাশে থাকে, তবে দেশে এসে তাদের সামনে দাঁড়ান।"

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, এবং গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

reporter