ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গোপালগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

reporter

প্রকাশিত: ০১:৫১:০৭অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০১:৫১:০৭অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তৃতীয় আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের বাসিন্দা বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্বদাসের ছেলে দীপু দাস (১৫) এবং পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুরা একসঙ্গে খেজুরের রস খাওয়ার ইচ্ছায় ভোরে বাড়ি থেকে বের হন। গন্তব্য ছিল বোয়ালমারী উপজেলার কালিনগর। যাত্রাপথে হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে তাদের মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ফরিদপুরের ভাঙা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকাবাসী শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা দ্রুত সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। ঘন কুয়াশার মধ্যে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা।

reporter