ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

"গণমাধ্যমের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা জরুরি: তথ্য উপদেষ্টা"

reporter

প্রকাশিত: ১০:১৮:৫৯অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

আপডেট: ১০:১৮:৫৯অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, বৃহস্পতিবার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে, তবে গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।

আজ রাজধানীর তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা গুজব ও অপপ্রচারের ব্যাপকতা তুলে ধরে বলেন, "সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব ও অপপ্রচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও যোগ করেন, "গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।"

উপদেষ্টা গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর প্রচারেরও আহ্বান জানান। তিনি বলেন, "গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরা উচিত।"

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক, সম্পাদক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

reporter