ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঘুষের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ: জনপ্রশাসন সচিব

reporter

প্রকাশিত: ১০:২৯:৩১অপরাহ্ন , ১৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:২৯:৩১অপরাহ্ন , ১৭ ডিসেম্বর ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান

ছবি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান ঘুষের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ ঘুষ চাইলে তা জনসম্মুখে আলোচনা না করে ব্যক্তিগতভাবে সমাধান করতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ঘুষ চাইলে দরজা বন্ধ করে সমাধান করুন। এর চাইতে বেশি পাবলিক মিটিংয়ে কিছু বলার প্রয়োজন নেই। কাজ শুরু করুন, তারা তো আর রাজা নন।” এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং সবার প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার অনুরোধ জানান।

মোখলেসুর রহমান আরও বলেন, "জনস্বার্থে তথ্য সরবরাহ করতে আমরা যেন উদার হই। জনগণের জন্য যেসব তথ্য দেওয়া সম্ভব, তা কেন আমরা দিতে পারব না? সচিবদের প্রতি আমার অনুরোধ, তারা যেন এ বিষয়ে সদর্থক ভূমিকা পালন করেন।"

তিনি জানান, জনকল্যাণমুখী সুপারিশ প্রণয়নে মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। তবে এসব সুপারিশ বাস্তবায়ন করা বা না করা সরকারের বিবেচ্য বিষয়।

চাকরিতে কর্মকর্তাদের সম্বোধন নিয়ে পূর্বের নিয়ম বাতিল করার বিষয়ে সচিব বলেন, "পূর্ববর্তী সরকারের সময় পুরুষ ও মহিলা কর্মকর্তা উভয়কেই বাধ্যতামূলকভাবে 'স্যার' সম্বোধন করার নিয়ম চালু ছিল। তবে ৫ আগস্টের পর থেকে এই নিয়ম বাতিল করা হয়েছে। এখন থেকে পুরুষ কর্মকর্তাকে 'মিস্টার' এবং মহিলা কর্মকর্তাকে 'মিস' বলা হবে। এই পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়েছে।"

তিনি সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি দেন।

reporter