ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গাজীপুরে বেতন দেয়ার আশ্বাসে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

reporter

প্রকাশিত: ০২:২৫:১৭অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:২৫:১৭অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা ৬০ ঘণ্টা ধরে অবরোধ করে রাখা টিএনজেড কারখানার শ্রমিকরা অবশেষে সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করেন।

বুধবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় ‘লিথি গ্রুপের অ্যাপারেলস-২১ লিমিটেড’ কারখানার শ্রমিকরাও বেতন না পাওয়ার দাবিতে মহাসড়কে অবরোধ করেন। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর তারাও বেতন দেয়ার প্রতিশ্রুতি পাওয়ায় অবরোধ প্রত্যাহার করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের বোঝানোর মাধ্যমে মহাসড়ক থেকে সরানো হয়েছে। শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল বলেন, বেতন নিয়ে কারখানা মালিকদের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

reporter