ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিদের মারধরের অভিযোগ

reporter

প্রকাশিত: ০৬:৩৪:৩২অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৩৪:৩২অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাঁচ বাংলাদেশিকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তে ৯৩০ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। হঠাৎ এমন হামলায় হতভম্ব স্থানীয়রা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন। তারা সবাই সীমান্তবর্তী কৃষ্ণানন্দ বকসী গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয়দের মারধর করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে, সীমান্তের নিরাপত্তা এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সীমান্তবর্তী গ্রামবাসীরা নিরাপত্তা জোরদার এবং বিজিবির নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

reporter