ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর: উপদেষ্টা মাহফুজ

reporter

প্রকাশিত: ০৮:৫৬:০৬অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫৬:০৬অপরাহ্ন , ১২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও উপদেষ্টা মাহফুজ আলম আয়নাঘর প্রসঙ্গে বলেন, ‘নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর।’ তিনি জানান, তিন ফুট বাই এক ফুটের সেল, যেখানে দুই বিঘত জায়গায় টয়লেট এবং বাকি অংশ হাঁটু মুড়ে বসার জন্য বরাদ্দ।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ প্রতিক্রিয়া জানান। মাহফুজ লেখেন, ‘আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ বিশ্ববাসী মিডিয়ার মাধ্যমে হাসিনার নৃশংসতার কিছু নমুনা দেখতে পাবেন। দেশের বিভিন্ন স্থানে এমন আরও শত শত ঘটনা ছড়িয়ে রয়েছে।’

গত ছয় মাসে গুম কমিশন ভিক্টিমদের সাক্ষ্য নিয়েছে, তদন্ত করেছে এবং গুমের স্থান, কাল ও সত্যতা নির্ধারণ করেছে। এর ভিত্তিতে আইসিটি ট্রাইবুনালে মামলা হয়েছে এবং বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার।’

reporter