ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

এক ঘণ্টার মধ্যে ঘোষণা না এলে সচিবালয়ে পদযাত্রা করবেন জবি শিক্ষার্থীরা

reporter

প্রকাশিত: ০২:১৩:২৪অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:১৩:২৪অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা এই আল্টিমেটাম ঘোষণা করেন।

বোটানি ১৩ ব্যাচের ছাত্র এ কে এম রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা প্রদান করা হয়নি। তিনি বলেন, “আমরা দুপুর দেড়টা পর্যন্ত অপেক্ষা করব। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া বা আলোচনা সভার ঘোষণা না এলে, আমরা ১.৩০টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করব।”

এই পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তাদের দাবির প্রতি যদি সময়মতো সাড়া না দেওয়া হয়, তাহলে তারা আন্দোলন আরো তীব্র করবেন।

reporter