ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দলবদ্ধ ধর্ষণের শিকার নারী ইউপি সদস্যের মৃত্যু

reporter

প্রকাশিত: ১০:৪১:০৮পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪১:০৮পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (৫২) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে টিসিবির মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে পাওনা টাকার কথা বলে রাজিবুল নামের এক ব্যক্তি তাকে ফোনে ডেকে নেন। মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার বাড়িতে রাজিবুলের কাছে গেলে সেখানে কয়েকজন মিলে তাকে দলবদ্ধ ধর্ষণ করে। এরপর ঘটনা প্রকাশ করার হুমকি দিলে অভিযুক্তরা তার মুখে বিষ ঢেলে দেয়।

বাড়ি ফিরে ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও, বুধবার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

নিহতের পুত্রবধূ লিপি মল্লিক জানান, ঘটনার রাতে বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় শাশুড়ি বমি করতে শুরু করেন। পরদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেন, পাওনা টাকা দেয়ার কথা বলে শাশুড়িকে ডেকে এনে নির্যাতন চালানো হয়েছে। মৃত্যুর আগে ভুক্তভোগী তার ছেলেকে নির্যাতনের বর্ণনা এবং জড়িতদের নাম বলে গেছেন।

নিহতের ছেলে গণমাধ্যমকে জানিয়েছেন, তার মা মৃত্যুর আগে রাজিবুল এবং ওসমানের বড় ছেলেসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

মাইজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আক্তার মোল্লা জানিয়েছেন, পরিবার ও স্থানীয় সূত্রে তারা ঘটনার বিস্তারিত জেনেছেন। যে বাড়িতে এ ঘটনা ঘটেছে সেখান থেকেও পুলিশকে তথ্য দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ইউনিয়নের চেয়ারম্যান সফুরা খাতুন বলেন, “আমাদের ইউনিয়নের একজন জনপ্রতিনিধি এমন অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন, তারা মৃত্যুর ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

reporter