ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দিনে গরম, রাতে শীত: জানাল আবহাওয়া অফিস

reporter

প্রকাশিত: ০৩:৪১:৫০অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৪১:৫০অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

ছবি- ফাইল ছবি

ছবি: ছবি- ফাইল ছবি

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনে গরম অনুভূত হলেও রাতের শীত বেশি স্পষ্ট হচ্ছে।

আজ বুধবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “রাতের বেলা এখন শীত বেশি অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলে বিকাল থেকে সকাল পর্যন্ত শীতের প্রভাব বেশি দেখা যাচ্ছে। তবে রাজধানীতে দুপুর বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে, যদিও রাতের শীত অনুভূত হয়।”

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোরে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ জেবুন্নেছা আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শীতের এই আভাস ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে আরও স্পষ্ট হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

reporter