ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকায় ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস

reporter

প্রকাশিত: ০৮:৩৭:৪৪অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩৭:৪৪অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা পরিষেবার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। এই পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দূতাবাস এক বার্তায় জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, দূতাবাসের ভিসা পরিষেবায় নতুন এই পদ্ধতি চালু হওয়ায় কিছু সাময়িক পরিবর্তন আসবে। ফলে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। তবে নতুন পদ্ধতির অধীনে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে পুনরায় ভিসা পরিষেবা পাওয়া যাবে।

দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে যে, যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের সময়সূচি আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত রয়েছে, তাদের নির্দিষ্ট সময়েই সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। এই পরিবর্তনের ফলে তাদের সাক্ষাৎকারের দিন বা সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।

দূতাবাস আরও জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে বলে দূতাবাস জানায়। ভিসাপ্রত্যাশী ব্যক্তিদের আবেদন প্রক্রিয়া এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

reporter