ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকায় ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ১৯৭, উদ্ধার অস্ত্র ও মাদক

reporter

প্রকাশিত: ১০:৫৭:২৯অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৭:২৯অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬৬৭টি টহল দল ও ৭১টি চেকপোস্ট স্থাপন করে ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫৫টি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত সাতটি চাপাতি, ছয়টি চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি দা, দুটি ডিক স্টপার, তিনটি মোবাইল ফোন, একটি ব্লুটুথ, পাঁচটি বাল্ব, ১০টি লোহার নাট, একটি প্লায়ার্স ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার হয়েছে ১১৬ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন ও ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, সাজাপ্রাপ্ত আসামি ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের অভিযানে মোহাম্মদপুর থানা থেকে ১৩ জন, আদাবর থানা থেকে ১৩ জন এবং কোতোয়ালি থানা থেকে ১১ জনকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিরা রয়েছেন। পুলিশের এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।


reporter