ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ

reporter

প্রকাশিত: ০৮:০৪:০৩অপরাহ্ন , ১৫ মার্চ ২০২৫

আপডেট: ০৮:০৪:০৩অপরাহ্ন , ১৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে সেবাভিত্তিক অ্যাপ্লিকেশন “হেল্প”। এই অ্যাপের মাধ্যমে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানি বা নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। পাশাপাশি, অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগও জানানো যাবে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে রিপোর্ট করা হলে তা তৎক্ষণাৎ এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) হিসেবে গণ্য হবে। এতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই পরিষেবাটি চালু করেছে। অ্যাপটি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণপরিবহনে হয়রানির ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা। তারা অ্যাপটির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

reporter