ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালিত হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

reporter

প্রকাশিত: ০৩:৩৮:২৭অপরাহ্ন , ০৯ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:৩৮:২৭অপরাহ্ন , ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দমন করতে ‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এই বিশেষ অভিযানের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এটি একটি নির্দিষ্ট পরিকল্পনার অধীনে পরিচালিত পুলিশ অ্যাকশন। প্রয়োজন অনুযায়ী আইনানুগ সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রস্তুত করা হয়েছে।

নাসিমুল গণি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউটরদের একসঙ্গে কাজ করতে হবে। মানবাধিকার রক্ষা করে কিভাবে আইন প্রয়োগ করা যায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই যেখানে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং যেন ভবিষ্যতে আর কোনো অনিয়মের অভিযোগ সৃষ্টি না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী সময়ে পরাজিত শক্তিকে রাখা হয়নি। তবে আমরা এতটা কঠোর হতে চাই না, কিন্তু এটাও সত্য যে এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলে প্রভাব পড়েছে। আমরা সেই জায়গায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি।

এছাড়া, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার জন্য আগামী ১১ই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

reporter